• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কিশোরগঞ্জ

ইউপি সদস্যের বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধার, চেয়ারম্যান গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকিশোরগঞ্জ
২১ মার্চ ২০২৫, ১৮:০২
অ+
অ-
ইউপি সদস্যের বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধার, চেয়ারম্যান গ্রেপ্তার

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় যৌথ বাহিনীর অভিযানে এক ইউপি সদস্যের বাড়ি থেকে ভিজিএফের ৩০ কেজি ওজনের ১২৮ বস্তা চাল উদ্ধারের ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার আদিলুজ্জামান ভূঁইয়া উপজেলার বাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ ছাড়া তিনি বাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এর আগে বৃহস্পতিবার বিকেলে যৌথ বাহিনীর অভিযানে বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্ৰামের চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়ার চাচাতো ভাই ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রোকন উদ্দিনের বাড়ি থেকে ১২৮ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করা হয়। বিষয়টিতে সংশ্লিষ্টতা থাকায় রাতেই ইউনিয়ন পরিষদ এলাকা থেকে চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন

ইউপি সদস্যের বাড়িতে মিলল ভিজিএফের ১২৮ বস্তা চাল

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়া এবং ইউপি সদস্য মো. রোকন উদ্দিন নিজেদের লোকজনের নাম লিস্ট করে আত্মসাৎ করে বিক্রির জন্য ভিজিএফের চাল উত্তোলন করে অবৈধভাবে মজুদ করে রাখেন।

ইটনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, বাদলা ইউপি চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়াকে ১২৮ বস্তা ভিজিএফের চাল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক জানান, ভিজিএফের চাল বিতরণে অনিয়ম হয়েছে বলে জানতে পেরেছি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

মোহাম্মদ এনামুল হক হৃদয়/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারআওয়ামী লীগচেয়ারম্যান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২

মার্চের প্রথম দুই সপ্তাহে রাজধানীতে ডিবির ব্লক রেইডে গ্রেপ্তার ১২৬

মার্চের প্রথম দুই সপ্তাহে রাজধানীতে ডিবির ব্লক রেইডে গ্রেপ্তার ১২৬

আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার