• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মৌলভীবাজার

মৌলভীবাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমৌলভীবাজার
২২ মার্চ ২০২৫, ০৭:২২
অ+
অ-
মৌলভীবাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের নড়িয়া গ্রাম থেকে মিশ্রাফ খান হত্যা মামলার আসামি সৈয়দ আজাদ আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৯ এর এসআই মো. সোহেল রানা তাকে গ্রেপ্তার করেন।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামে মিশ্রাফ খানের সঙ্গে প্রতিবেশী সৈয়দ জুয়েল আলীদের পূর্বের বিরোধ ছিল। গত বছরের ৬ ডিসেম্বর মিশ্রাফ খান বাড়ির পার্শ্ববর্তী ডোবায় মাছ ধরতে গেলে গ্রেফতারকৃত সৈয়দ আজাদ আলী ও সৈয়দ জুয়েল আলীর লোকদের সঙ্গে কথাকাটাকাটি হয় তার। এক পর্যায়ে সৈয়দ আজাদ আলীর লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে মিশ্রাফ খান মারা যান। এ ঘটনায় নিহত মিশ্রাফ খানের চাচাতো ভাই নুরুল আমিন খান বাদী হয়ে রাজনগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে এবং ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। গ্রেফতারকৃত সৈয়দ আজাদ আলী এ মামলার ৪ নম্বর আসামি।

আরও পড়ুন

বাংলাদেশে অনুপ্রবেশের সময় সোমালিয়ান নাগরিক আটক
ভৈরবে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

বিজ্ঞাপন

র‌্যাব-৯ এর এসআই মো. সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদুল হাসান খান জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আশরাফ আলী/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

গাইবান্ধায় বাড়িতে লুকানো ৭২ বস্তা ভিজিএফের চাল জব্দ

গাইবান্ধায় বাড়িতে লুকানো ৭২ বস্তা ভিজিএফের চাল জব্দ

গাইবান্ধায় ঝড়ে ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড

গাইবান্ধায় ঝড়ে ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড

ইসলামপুর থানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত

ইসলামপুর থানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত