• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

টাঙ্গাইলে গুলি করে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিটাঙ্গাইল  
২৩ মার্চ ২০২৫, ০৭:৫৩
অ+
অ-
টাঙ্গাইলে গুলি করে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই

টাঙ্গাইলের মির্জাপুরে ফাকা গুলি ছুড়ে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় গোড়াই-সখীপুর সড়কের উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা হলেন, রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল, এবং জেবেল মিয়া।

আরও পড়ুন

শিকারির ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার
টাঙ্গাইলে কিশোরী ভিক্ষুককে ধর্ষণ চেষ্টা, যুবককে পুলিশে দিলো জনতা
কিশোরগঞ্জে ট্রেন চালকের ওপর হামলার ঘটনায় দুই যুবক গ্রেপ্তার

বিজ্ঞাপন

জানা গেছে, মির্জাপুর উপজেলার অন্যতম বৃহৎ গরুর হাট, কাইতলা গরুর হাটে সাপ্তাহিক হাটবারে গরু বিক্রি করে বিকালে প্রাইভেটকারে করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ীরা। পথে, নয়াপাড়া এলাকায় ৮ থেকে ১০টি মোটরসাইকেল ও একটি হাইচ গাড়ি তাদের প্রাইভেটকারটি গতিরোধ করে এবং এলোপাথারি ফাকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে, ছিনতাইকারীরা প্রাইভেটকারের গ্লাস ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সঙ্গে থাকা ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ ছিনিয়ে নেয়। টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট সড়ক দিয়ে পালিয়ে যায়।

গরু ব্যবসায়ী পিয়ারোল জানান, ছিনতাইকারীরা গুলি ছুড়ে আমাদের ভয় দেখায়। পরে অস্ত্র ঠেকিয়ে তারা আমাদের কাছ থেকে ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ নিয়ে যায়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ বাহিনীর একাধিক টিম ঘটনার তদন্তে কাজ করছে।

বিজ্ঞাপন

আরিফুল ইসলাম/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছিনতাইসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

ইসলামপুর থানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত

ইসলামপুর থানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী