• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিটাঙ্গাইল 
২৩ মার্চ ২০২৫, ২০:০০
অ+
অ-
টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (২৩ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাথাইলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

যমুনা সেতু পূর্ব থানা পুলিশের এসআই আতিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের ছাকু মণ্ডলের ছেলে অটোরিকশাচালক হাসেন আলী (৫৫) ও একই এলাকার লাল মিয়ার ছেলে সবুজ (১৩)।

স্থানীয়দের বরাতে এসআই আতিকুর রহমান জানান, এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভাবলা গ্রামের দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাটি যমুনা সেতু মহাসড়কে উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস অটোরিকশরাটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক হাসেন আলীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সবুজের মত্যু হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনামৃত্যুআহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চালক আটক হলেও ছিনিয়ে নেওয়ার অভিযোগ, স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় ছেলেসহ পরিদর্শক আহতচালক আটক হলেও ছিনিয়ে নেওয়ার অভিযোগ, স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য