• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজবাড়ী

রাজবাড়ীতে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিরাজবাড়ী
২৪ মার্চ ২০২৫, ১১:০৮
অ+
অ-
রাজবাড়ীতে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের তিনদিন পর নদী থেকে নিরব শেখ (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় নিরব শেখের বাবা জিয়ারুল শেখ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

নিরবের বাবা জিয়ারুল শেখ বলেন, বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৮টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ির পাশের মাধবপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন নিরব। এরপর আর বাড়ি ফিরে না আসায় আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পাশাপাশি ফেসবুকে নিরবের ছবিসহ নিখোঁজ বিজ্ঞপ্তি দেই। পরে শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে আমাকে ফোন করে বলে, তোর ছেলে আমার কাছে আছে। যদি ২০ লাখ টাকা দিস তাহলে তোর ছেলেকে জীবিত অবস্থায় ফেরত পাবি। নাহলে তোর ছেলেকে খুন করে লাশ গুম করে ফেলব। এরপর থেকে ওই নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কিশোরগঞ্জে ছাত্রদল নেতা নিহতের ঘটনায় ২৯ জনের নামে মামলা
বরগুনায় চার ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

শনিবার (২২ মার্চ) আমি এ ঘটনায় কালুখালী থানায় জিডি করি। পরে রোববার সকাল ১০টার দিকে মাধবপুর এলাকার পদ্মা নদীর কোলে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে আমাকে খবর দেয়। আমি গিয়ে আমার ছেলের মরদেহ শনাক্ত করি।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান জানান, এ ঘটনায় নিহত বাবা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি তদন্ত শুরু করা হয়েছে।

বিজ্ঞাপন

মীর সামসুজ্জামান সৌরভ/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সারাবাংলামরদেহ উদ্ধার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার