• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খুলনা

সাবেক মেয়র খালেক ও তার স্ত্রীর ৫ ব্যাংকের ৮ কোটি টাকা ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকখুলনা
২৪ মার্চ ২০২৫, ১৭:১৯
অ+
অ-
সাবেক মেয়র খালেক ও তার স্ত্রীর ৫ ব্যাংকের ৮ কোটি টাকা ফ্রিজ

খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রী বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহারের ৫টি ব্যাংকের হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে। ৫টি ব্যাংক হিসাব, এফডিআর ও সঞ্চয়পত্র মিলিয়ে প্রায় ৮ কোটি ১০ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে।    

বিজ্ঞাপন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার এ আদেশ দেন। সোমবার (২৪ মার্চ) দুদকের খুলনা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেন।  

দুদক সূত্রে জানা গেছে, দুদকের প্রাথমিক অনুসন্ধান শেষে সোমবার খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রী বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহারের ব্যাংক হিসাব অবরুদ্ধের জন্য খুলনা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করে দুদক। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক তাদের আইএফআইসি ব্যাংক, এনসিসি ব্যাংক, বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের ব্যাংক হিসাব, এফডিআর ও সঞ্চয়পত্র ৮ কোটি ১০ লাখ টাকা অবরুদ্ধ করার আদেশ দেন। এর মধ্যে শুধু আইএফআইসি ব্যাংক খুলনা ব্রাঞ্চে ৫ কোটি টাকার হিসাব পাওয়া গেছে।   

মোহাম্মদ মিলন/আরএআর 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

খুলনা সিটি কর্পোরেশনদুদক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক

৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম

৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম