• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রংপুর

রংপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরংপুর
২৫ মার্চ ২০২৫, ১৫:৪৭
অ+
অ-
রংপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাচেষ্টা মামলায় রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান স্বাধীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে সোমবার দিবাগত রাতে রংপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে সাফিউর রহমান স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি পদ ছাড়াও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রংপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।

সাফিউর রহমান স্বাধীন দুই বছর আগে ছাত্ররাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় মহানগর ছাত্রলীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করে সহকারী স্টেশনমাস্টার পদে চাকরিতে যোগদান করেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নগরীর গণেশপুরের বাসিন্দা আবু সাঈদের দায়ের করা হত্যাচেষ্টা মামলা রয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই নগরীর টাউন হল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনেকের সঙ্গে হামলায় আহত হন নগরীর গণেশপুরের বাসিন্দা আবু সাঈদ। এ ঘটনায় তিনি গত বছরের ৭ নভেম্বর সাফিউর রহমান স্বাধীনসহ ৬৫ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলায় আরও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া স্বাধীন হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। সরকারের পতনের পর থেকে তিনি পালিয়ে ছিলেন। সোমবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারছাত্রলীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪