• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মুন্সীগঞ্জ

৮ ঘণ্টায় পদ্মা সেতুতে ১ কোটি সাড়ে ১৮ লাখ টাকা টোল আদায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমুন্সীগঞ্জ
২৬ মার্চ ২০২৫, ২১:৫১
অ+
অ-
৮ ঘণ্টায় পদ্মা সেতুতে ১ কোটি সাড়ে ১৮ লাখ টাকা টোল আদায়

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় ১ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকার টোল আদায় করা হয়েছে। এই সময়ে পদ্মা সেতু দিয়ে ১১ হাজার ৪২১টি যানবাহন পারাপার হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (২৬ মার্চ) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেতুর মাওয়া ও জারিরা প্রান্ত মিলে সমুদয় টোল আদায় হয়েছে। বিকেল ৪টার দিকে পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ ৮ ঘণ্টায় সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ৮ হাজার ১৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে ৭৪ লাখ ৮০ হাজার টাকার টোল আদায় করা হয়েছে। এছাড়াও সেতুর জাজিরা প্রান্ত দিয়ে ৩ হাজার ৪০৮ টি যানবাহন পারাপার হয়। এ থেকে ৩৪ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকার টোল আদায় করা হয়।

আবু সাঈদ আরও জানান, ঈদ ঘিরে পদ্মা সেতু হয়ে মাওয়া প্রান্তে যানবাহনের তেমন কোনো চাপ লক্ষ্য করা যায়নি। এ অবস্থায় রাজধানী থেকে দক্ষিণবঙ্গমুখী যানবাহনগুলো সহসাই নির্বিঘ্নে সেতু পারাপার হচ্ছে।

বিজ্ঞাপন

ব. ম শামীম/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পদ্মা সেতুঈদযাত্রা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

আনন্দের ঈদ যাত্রাসন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

তর সইছে না... মেয়ের মুখে শুনবেন বাবা ডাক; মা-স্ত্রীকে দেবেন নতুন কাপড়

ঈদ উপলক্ষে ১০ মাস পর বাড়ি ফিরছেন সবুজতর সইছে না... মেয়ের মুখে শুনবেন বাবা ডাক; মা-স্ত্রীকে দেবেন নতুন কাপড়

আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

ঈদযাত্রাআব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ