• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুমিল্লা
২৮ মার্চ ২০২৫, ১০:১৮
অ+
অ-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা শুরু হয়েছে। এবারের ঈদযাত্রায় নির্বিঘ্নে বাড়ি ফিরছেন মানুষ। ফাঁকা রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। দেশের গুরুত্বপূর্ণ এ মহাসড়কে নেই গাড়ির চাপ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে মহাসড়কের কুমিল্লার ১১৪ কিলোমিটার অংশে একই দৃশ্য দেখা গেছে।

মহাসড়কের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম অংশে মোট ১২টি স্থান যানজটের হটস্পট বলে চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। চিহ্নিত সেসব স্থানে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। মহাসড়কে এক হাজারের অধিক পুলিশ সদস্য, দুই শতাধিক রোভার স্কাউট সদস্য এবং সেনাবাহিনী ও আনসার সদস্য নিয়োজিত আছেন। যানজট ছাড়াই নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

আরও পড়ুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, নেই যানজট
গাজীপুরের দুই মহাসড়কে নেমেছে যাত্রীদের ঢল

বিজ্ঞাপন

ঢাকা থেকে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় আসা রবিউল আলম নামের এক যাত্রী ঢাকা পোস্টকে বলেন, আড়াই ঘণ্টার মধ্যে কুমিল্লায় এসে নামলাম। কোথাও কোনো যানজট দেখিনি। ভোগান্তি ছাড়াই গন্তব্যে আসতে পেরে ভালো লাগছে।

চট্টগ্রাম থেকে কুমিল্লায় আসা মো. খোকন ঢাকা পোস্টকে বলেন, কোথাও কোনো জ্যাম পড়েনি। কাঙ্ক্ষিত সময়ে কুমিল্লা এসেছি। মহাসড়ককে যানজটমুক্ত রাখায় কর্তৃপক্ষকে ধন্যবাদ।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম ঢাকা পোস্টকে বলেন, মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। ঈদ শেষ করে মানুষ বাড়ি থেকে ফেরা পর্যন্ত সব কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরিফ আজগর/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতরঈদযাত্রা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

সময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রীনির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন