• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মুন্সীগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রা: গজারিয়ায় দীর্ঘ যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমুন্সীগঞ্জ 
২৮ মার্চ ২০২৫, ১২:২৬
অ+
অ-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রা: গজারিয়ায় দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে গত মধ্যরাত থেকে যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মার্চ) মধ্যরাত থেকে শুক্রবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে।

জানা যায়, আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে স্বাভাবিক সময়ের তুলনায় এখন ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে যানবাহনের চলাচল কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া মহাসড়কটির মুন্সীগঞ্জ অংশে একাধিক সড়ক দুর্ঘটনার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে যানজট সৃষ্টি হয়ে আজ শুক্রবার অব্যাহত রয়েছে। 

সরজমিন মহাসড়ক এলাকা ঘুরে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, দ্রুগতিতে গাড়ি চালানো, একে অপরকে ওভারটেক করার প্রবনতাসহ মহাসড়কে তিন চাকা বিশিষ্ট তুলনামূলক কমগতির সিএনজি ও ব্যাটারিচালিত থ্রি হুইলার চলাচলের কারণে সড়ক দুর্ঘটনার মতো ঘটনা অহরহ ঘটছে। পবিত্র রমজান মাসে মহাসড়কে যানজটের কারণে ঈদকে সামনে রেখে বাড়ি ফেরা যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।

বিজ্ঞাপন

ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিলেন মোবারক হোসেন। তিনি বলেন, মেঘনা সেতু পার হয়ে যানজটে আটকে আছি। কখন গন্তব্যে পৌঁছাতে পারব তা অনিশ্চিত।

ঢাকামুখী তিশা পরিবহনের যাত্রী তাহমিনা আক্তার বলেন, বাউশিয়া এলাকায় মানা-বে ওয়াটার পার্কের সামনে জ্যামে পড়েছে আমাদের বহনকারী বাসটি। আমরা আধ ঘণ্টায় এক দেড় কিলোমিটার পথ পাড়ি দিলাম।

মহাসড়কে ডিউটিতে রয়েছেন জানিয়ে গজারিয়া থানার এস আই আব্দুল কাদের বলেন, শুক্রবার সকালে বাউশিয়া এলাকায় মানা-বে ওয়াটার পার্কের সামনের মহাসড়কে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের সংঘর্ষের কারণে এখানে জ্যাম রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি রেকারের সাহায্যে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, গত মধ্যরাত হতে মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দী, আনারপুরা ও বাউশিয়া এলাকায় একাধিক সড়ক দুর্ঘটনা ও মহাসড়কে যানবাহন চলাচলের অত্যাধিক চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে।

ব.ম শামীম/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদযাত্রাঈদুল ফিতর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রীস্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা