• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট, ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৬৫ লাখ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিটাঙ্গাইল 
২৮ মার্চ ২০২৫, ১৪:০৯
অ+
অ-
যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট, ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৬৫ লাখ

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়লেও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। তবে মহাসড়কটিতে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করছে অনেক বেশি।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় (বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা) এই সেতু দিয়ে ৬ হাজার ১৯৫টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন লাখ ৯ হাজার ৭৫০ টাকা। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে যমুনা সেতুর টোল প্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।

মহাসড়ক সংশ্লিষ্টরা বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসার নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশের ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এ ছাড়া দুই পাশেই মোটরসাইকেলের জন্য আলাদা দুইটি করে বুথ রয়েছে। এতে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারছেন।

এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদযাত্রাসেতুর টোল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রীনির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

ঈদযাত্রায় ৫০ লাখ শ্রমিকের জন্য বিআরটিসি বাস বরাদ্দের দাবি

ঈদযাত্রায় ৫০ লাখ শ্রমিকের জন্য বিআরটিসি বাস বরাদ্দের দাবি