• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

যমুনা সেতু হয়ে একদিনে পার হলো ৪৮ হাজারের বেশি গাড়ি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিটাঙ্গাইল
২৯ মার্চ ২০২৫, ১১:১০
অ+
অ-
যমুনা সেতু হয়ে একদিনে পার হলো ৪৮ হাজারের বেশি গাড়ি

ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে ঘরমুখো হচ্ছে মানুষ। এতে করে যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। তবে মহাসড়কটিতে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করছে অনেক বেশি।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত এই সেতু দিয়ে ৯ হাজার ১৬৩টি মোটরসাইকেল পারাপার হয়েছে।  

মহাসড়ক সংশ্লিষ্টরা বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। 

যমুনা সেতু কর্তপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।

বিজ্ঞাপন

বাংলাদশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এছাড়া দুইপাশেই মোটরসাইকলের জন্য আলাদা ২টি করে বুথ রয়েছে। সড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। এতে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারছে।

আরিফুল ইসলাম/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদযাত্রাঈদুল ফিতর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মন্ত্রীর স্বস্তির আশ্বাস, বাস্তবে বাস-ট্রেনে চরম ভোগান্তি

মন্ত্রীর স্বস্তির আশ্বাস, বাস্তবে বাস-ট্রেনে চরম ভোগান্তি

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

আনন্দের ঈদ যাত্রাসন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

তর সইছে না... মেয়ের মুখে শুনবেন বাবা ডাক; মা-স্ত্রীকে দেবেন নতুন কাপড়

ঈদ উপলক্ষে ১০ মাস পর বাড়ি ফিরছেন সবুজতর সইছে না... মেয়ের মুখে শুনবেন বাবা ডাক; মা-স্ত্রীকে দেবেন নতুন কাপড়

আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

ঈদযাত্রাআব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ