• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সুনামগঞ্জ

পরিবারের সঙ্গে ঈদ করতে এসে বাস চাপায় প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসুনামগঞ্জ
২৯ মার্চ ২০২৫, ১৩:১৩
অ+
অ-
পরিবারের সঙ্গে ঈদ করতে এসে বাস চাপায় প্রাণ গেল শিশুর

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় নূর পরিবহনের বাসের চাপায় সুমাইয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৯ মার্চ) সকালে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসানমারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া উপজেলার জয়কলস নোয়াগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকল ৭টায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য মা-বাবার সাথে ঢাকা থেকে বাড়ি ফেরে শিশু সুমাইয়া। পরে আহসানমারা ব্রিজ সংলগ্ন নোয়াগাঁও এলাকায় রাস্তা পারাপারের সময় নূর পরিবহনের একটি বাসের চাপায় সড়কেই প্রাণ যায় তার। এ সময় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা মহাসড়কে জড়ো হয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় শান্তিগঞ্জ থানা ও জয়কলস হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করা চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে এসে বাস চাপায় শিশু নিহত হয়েছে। পড়ে স্থানীয় জনতা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এখন স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘাতক বাসটি আটক আছে।

বিজ্ঞাপন

তামিম রায়হান/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর