• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মাদারীপুর

রোববার ঈদ পালন করবে মাদারীপুরের ২৫ গ্রামের মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমাদারীপুর
২৯ মার্চ ২০২৫, ২২:৪১
অ+
অ-
রোববার ঈদ পালন করবে মাদারীপুরের ২৫ গ্রামের মানুষ

সৌদি আরবে চাঁদ দেখা গেছে। দীর্ঘ ২৯ দিন রোজা পালন শেষে আগামীকাল ঈদ উদযাপন করতে যাচ্ছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। তাদের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করবেন মাদারীপুরের ২৫ গ্রামের মানুষ।

বিজ্ঞাপন

জেলার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেখানে রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

জানা গেছে, প্রায় দেড়শ বছর আগে থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা।

আরও পড়ুন

নবীনগর-চন্দ্রা মহাসড়কে গাড়ির ধীরগতি
সড়কে সতর্ক সেনাবাহিনী-পুলিশ, ঈদযাত্রায় নেই ভোগান্তি

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় সৌদিতে চাঁদ দেখা সাপেক্ষে তাদের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করেন মাদারীপুর সদর উপজেলার চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, কাতলা বাহেরচর, তাল্লুক, চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর, দৌলতপুর, কালিকাপুর, হোসনাবাদ, রঘুরামপুর, আংগুলকাটা, হাজামবাড়ি, বাহেরচর, কেরানীরবাট, রমজানপুর, কয়ারিয়া, রামারপুল, সাহেবরামপুর, আন্ডারচর, খাসেরহাটসহ জেলার ২৫টি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা। মাদারীপুর জেলার সদর উপজেলার তাল্লুক গ্রামে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। সেই জামাতে শত শত মানুষ ঈদের নামাজ আদায় করেন।

আকাশ আহম্মেদ সোহেল/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্ট্রবেরি চাষে দ্বিগুণ লাভ, মালচিং পদ্ধতিতে হাবিবের চমক

স্ট্রবেরি চাষে দ্বিগুণ লাভ, মালচিং পদ্ধতিতে হাবিবের চমক

জীবনভর বুনেছেন শাড়ি, ৬০ বছরে প্রথমবার পরলেন ছেলের উপহার দেওয়া জামদানি

জীবনভর বুনেছেন শাড়ি, ৬০ বছরে প্রথমবার পরলেন ছেলের উপহার দেওয়া জামদানি

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা

কারখানায় ইফতার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

কারখানায় ইফতার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ