• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খুলনা

মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, কয়েকজন আহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকখুলনা
৩০ মার্চ ২০২৫, ০৪:০১
অ+
অ-
মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, কয়েকজন আহত

খুলনায় সন্ত্রাসীদের আড্ডাখানায় পুলিশ, নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়েছে। শনিবার (২৯ মার্চ) মধ্যরাতে নগরীর আরামবাগ এলাকার একটি বাড়ি ঘেরাও করে এই অভিযান পরিচালনা করা হয়। 

বিজ্ঞাপন

এসময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। যৌথ বাহিনীও গুলি করে। এ ঘটনায় ২ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ১১ জনকে আটক করেছে। এসময় ৫/৬টি পিস্তল ও বিপুল সংখ্যক গুলি জব্দ করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, প্রথমে সংবাদ পাই সন্ত্রাসীরা ঘটনাস্থলে গোপন মিটিং করছে। পরে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের ঘেরাও করি। একইসঙ্গে যৌথ বাহিনীকে খবর দেওয়া হয়। যৌথ বাহিনীও এসে বাড়িটি ঘেরাও করে।

বিজ্ঞাপন

dhakapostতিনি আরও বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। সন্ত্রাসীরা কিছুক্ষণ পর পর গুলি করছিল। আমরাও গুলি করেছি। রাত ১২টার পর থেকে প্রায় আড়াই ঘণ্টা অভিযান পরিচালনা করা হয়। এতে আমাদের দুই পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১১ জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাদেরও হাসপাতালে নেওয়া হয়েছে। বিপুল সংখ্যক অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

dhakapostপুলিশের এই কর্মকর্তা বলেন, অন্ধকার থাকায় আমরা ওই স্থানটি এখনো ব্লক করে রেখেছি, সকালে আবারও সেখানে অভিযান চালানো হবে। সন্ত্রাসীরা গুলি করছিল আর অস্ত্র ও গুলি নিচে ফেলছিল। অনেক অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সকালে বিস্তারিত জানানো হবে।

মোহাম্মদ মিলন/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সারাবাংলা

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

Google News
ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা