• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরিশাল

বরিশালে ৫ হাজার পরিবারে আজ ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকবরিশাল
৩০ মার্চ ২০২৫, ১২:১৬
অ+
অ-
বরিশালে ৫ হাজার পরিবারে আজ ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালের প্রায় ৫ হাজার পরিবারে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। চট্টগ্রামের চন্দনাইশের জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা এই রীতিতে ঈদ উদযাপন করে থাকেন।

বিজ্ঞাপন

রোববার (৩০ মার্চ) সকাল ৯টায় বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী হাজীবাড়ি জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া কেন্দ্রিয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরী বাড়ি, জিয়া সড়ক, টিয়াখালী, হরিনাফুলিয়া এলাকায় ওই দরবার অনুসারীরা আগাম ঈদ উদযাপন করেছে।

এ ছাড়া জেলার বাবুগঞ্জ উপজেলার ছয়টি গ্রামের সহস্রাধিক পরিবার, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট, চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামে আড়াই হাজার পরিবারে ঈদ উদযাপিত হচ্ছে।

আরও পড়ুন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ১২০ পরিবারে ঈদ পালন
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

বিজ্ঞাপন

ঈদ উদযাপনকারী রুহুল আমিন নামে একজন বলেন, আজকে দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া করা হয়েছে। ফিলিস্তিনে নির্যাতনের শিকার মুসলমানদের মুক্তি চেয়ে দোয়া হয়েছে।

তাজকাঠি জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা গোলাম রাব্বানী বলেন, বরিশাল শহর ও জেলা মিলিয়ে চন্দনাইশের জাহাগিরিয়া শাহসুফি দরবার শরীফের অনুসারী প্রায় ৫ হাজার পরিবারে আজকে ঈদ উদযাপিত হচ্ছে। পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিলিয়ে রমজান, ঈদ পালন করে থাকি আমরা। আমরা মনে করি, এক আল্লাহর পৃথিবীতে একই নিয়মে সবকিছু চলবে।

সৈয়দ মেহেদী হাসান/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ

ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ

সোয়া এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

সোয়া এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঈদুল ফিতরকে সামনে রেখে বান্দরবানে হোটেল-রিসোর্ট শতভাগ বুকিং

ঈদুল ফিতরকে সামনে রেখে বান্দরবানে হোটেল-রিসোর্ট শতভাগ বুকিং