• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফরিদপুর

ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, নারীসহ আহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফরিদপুর
৩০ মার্চ ২০২৫, ২৩:৩০
অ+
অ-
ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, নারীসহ আহত ৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই নারীসহ আরও তিনজন। তাদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত দুই নারীকে ফরিদপুর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর সদরের গঙ্গাবর্দী এলাকার রয়েল ফিলিং স্টেশনের সামনে ঢাকা খুলনা মহাসড়কে একটি মাইক্রোবাস ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতরা সকালে ইজিবাইকের যাত্রী।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মুজিবুর রহমান (৮৫)। তিনি ফরিদপুর সদরের কবিরপুর এলাকার বাসিন্দা।

হতাহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মুজিবুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে তার নাম তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহত দুই নারী হলেন- ফরিদপুর সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকার বাসিন্দা আব্দুল গনির স্ত্রী রোকসানা আক্তার (৪০) ও একই এলাকার লুৎফর রহমানের স্ত্রী মুন্নি আক্তার (২৭)।

আরও পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
লঞ্চে হামলা ও ভাঙচুরের অভিযোগে ১৩ যাত্রী কারাগারে

ফরিদপুরের করিমপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ইজিবাইকটি ফরিদপুর সদরের কানাইপুর থেকে ফরিদপুর শহরের দিকে আসছিল। অপরদিকে মাইক্রোবাসটি ফরিদপুর থেকে মাগুরার দিকে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশের ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

জহির হোসেন/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সারাবাংলাসড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

গাইবান্ধায় বাড়িতে লুকানো ৭২ বস্তা ভিজিএফের চাল জব্দ

গাইবান্ধায় বাড়িতে লুকানো ৭২ বস্তা ভিজিএফের চাল জব্দ

গাইবান্ধায় ঝড়ে ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড

গাইবান্ধায় ঝড়ে ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড

ইসলামপুর থানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত

ইসলামপুর থানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত