• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজশাহী

রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরাজশাহী
৩১ মার্চ ২০২৫, ১০:০৫
অ+
অ-
রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

রাজশাহীতে বিভিন্ন ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে। ইমামতি করেন, নগরের রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা মো. কাওসার হোসাইন। তাকে সহযোগিতা করেন তেরোখাদিয়া জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ সোয়েব হোসেন।

বিজ্ঞাপন

সকালে দলে দলে মুসল্লিরা বাহারি রঙের পাঞ্জাবী পড়ে মাথায় টুপি দিয়ে আসতে থাকে ঈদগাহ মাঠের দিকে। সব বয়সের মানুষের মাথায় বিভিন্ন রঙের টুপি ও অনেকের হাতে জায়নামাজ দেখা গেছে। যদিও ঈদগাহ মাঠে কার্পেট বিছানো হয়েছে। তারপরেও মুসল্লিরা রঙ-বেরঙের জায়নামাজ নিয়ে এসেছে ঈদগাহ মাঠে।

এর আগে, হাজারও মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে মুসল্লিরা একে অপরের মধ্যে কুশল বিনিময় করেন। এ সময় মুসল্লিরা একে অপরে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন

জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার
মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল শুরু

বিজ্ঞাপন

এদিন সকাল সাড়ে ৭টায় ঈদের দ্বিতীয় প্রধান জামাত মহানগর ঈদগাহ (টিকাপাড়া) অনুষ্ঠিত হয়। এখানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। আর সকাল সোয়া ৮টায় রাজশাহীর তৃতীয় বড় ঈদ জামাত হয় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে। যেখানে প্রধান সড়কের ওপর ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

অপরদিকে, সকাল ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। এখানে প্রথমবারের মতো নারীদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। সকাল ৭টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া রাজশাহীর বেশিরভাগ মসজিদে ঈদের জামাত সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে অনুষ্ঠিত হয়।

রাজশাহী মেট্রোপলিন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, সুষ্ঠ ও সুন্দরভাবে ঈদের জামাতগুলো নগরীতে অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে কোনো ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি। সবাই সুন্দরভাবে ঈদ উৎসব পালন করছেন।

বিজ্ঞাপন

শাহিনুল আশিক/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

সময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রীনির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন