• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজশাহী

রাজশাহীর বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরাজশাহী
৩১ মার্চ ২০২৫, ২১:৪৩
অ+
অ-
রাজশাহীর বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

ঈদুল ফিতরের দিন রাজশাহীর বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। সোমবার (৩১ মার্চ) সকালের দিকে ভিড় কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। বিভিন্ন বয়সী দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে নগরের দর্শনীয়স্থানগুলো।

বিজ্ঞাপন

রাজশাহী নগরীর শহীদ জিয়াউর রহমান শিশুপার্ক, বড়কুঠি পদ্মার পাড়, সীমান্ত নোঙর, ভদ্রা শিশুপার্ক, রাজশাহী চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যানসহ বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ছোট বড় সব বয়সী মানুষের ভিড় ছিল পদ্মাপাড়ে। 

পদ্মাপাড়ে লিমান ও তানভীর এসেছে বাবা মায়ের সঙ্গে। লিমান বলে, ঈদের নামাজ পড়ে বাসায় মিষ্টান্ন খেয়েই তারা পদ্মাপাড়ে ঘুরতে এসেছি। 

তাদের বাবা আব্দুর রহমান জানান, নিজেদের ব্যস্ততায় বাচ্চাদের তেমন সময় দেওয়া হওয়ে ওঠে না। তাই তাদের নিয়ে ঘুরতে বের হয়েছি। 

বিজ্ঞাপন

নগরী টিকাপাড়া থেকে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন লাবনী ইসলাম। তিনি বলেন, এবারের ঈদটা একটু অন্যরকম। চাকরির সুবাদে ঢাকায় থাকি। কিন্তু এবার পরিবারের সঙ্গে ঈদ করতে পারছি। দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে বের হয়েছি। বাচ্চারা অনেক মজা করছে। ঈদের আনন্দটা উপভোগ করছি সবাই মিলে।

তবে ঈদকে কেন্দ্র করে রাজশাহী নগরীতে চলাচল করা ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চালকরা যাত্রীদের থেকে বেশি ভাড়া আদায় করছেন ঈদ সেলামির নামে। এতে করে বিব্রতকর অবস্থায় পড়ছেন যাত্রীরা। 

রিকশা চালক সফিকুল ইসলাম বলেন, ঈদ বিশেষ দিন। এই দিন ১০-২০ টাকা বেশি ভাড়া চাওয়া হচ্ছে তাই যাত্রীরা রেগে যাচ্ছে। আচ্ছা বলেন তো, বছরে তো একটাই দিন। আমরা একটু সেলামি চাচ্ছি। অন্যদিন তো আর চাইবো না। 

বিজ্ঞাপন

এনামুল হক নামে এক ব্যাংক কর্মকর্তা বলেন, এবার ঈদে গ্রামের বাড়িতে যাওয়া হয়নি। রাজশাহী জেলাতে গ্রামের বাড়ি। ঈদের পরের দিন যাব। ঈদের দিন বিনোদনকেন্দ্রগুলোতে সময় কাটাতে এসেছি। তবে রিকশা ও অটোরিকশা চালকরা বেশি ভাড়া চাচ্ছে। 

শাহিনুল আশিক/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতরপর্যটন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

সময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রীনির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন