• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকিশোরগঞ্জ
১ এপ্রিল ২০২৫, ০১:৪৩
অ+
অ-
কিশোরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- আল আমিন (২৭) লক্ষ্মীপুর কাছারীপাড়া গ্রামের কৃষক তারা মিয়ার ছেলে এবং  শামীম মিয়া (২৫) গোবরিয়া নামাকান্দা গ্রামের কৃষক নোহাজ উদ্দিনের ছেলে। তারা দুজনই কাঠমিস্ত্রী ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে আগরপুর-পোড়াদিয়া সড়কের লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেলে নেওয়ার পথে মারা যান আল আমিন। অজ্ঞাত অপর মোটরসাইকেলের আরোহী আহত হয়েছেন বলে জানা গেছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

বিজ্ঞাপন

তিনি জানান, কুলিয়ারচরের লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলের দুই আরোহী নরসিংদীর ফোরাদিয়া যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে একজন ঘটনাস্থলে মারা যান। অপর একজন বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় একজন চিকিৎসাধীন আছেন।

ওসি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মোহাম্মদ এনামুল হক হৃদয়/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত