• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ভোলা

ভোলায় বোরহানউদ্দিনে চিত্রা হরিণ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিভোলা
১ এপ্রিল ২০২৫, ০৭:১৬
অ+
অ-
ভোলায় বোরহানউদ্দিনে চিত্রা হরিণ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদী তীরবর্তী হাসান নগর ইউনিয়ন থেকে অসুস্থ অবস্থায় একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে নৌপুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফিরোজ মেম্বারের খামারের পাশ থেকে হরিণটি উদ্ধার করা হয়। পরে সেটি বন বিভাগের কাছে  হস্তান্তর করে পুলিশ।

আরও পড়ুন

ডাকাত সন্দেহে মাইকিং, গ্রামবাসীর গণপিটুনিতে নিহত ২
সাভারে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা
‘ক্যাশে এত কম টাকা রাখলেন কেন’, মালিককে চোরের ফোন

নৌপুলিশ ও বন বিভাগের সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে স্থানীয় ফিরোজ মেম্বারের খামারের পাশে স্থানীয়রা হরিণটি ঘোরাফেরা করতে দেখতে পান। পরে তারা কয়েকজন মিলে হরিণটি আটক করে বোরহানউদ্দিন নৌপুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে হরিণটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ মোশারফ হোসেন বলেন, স্থানীয় লোকজন চিত্রা হরিণটি আটক করে আমাদের জানালে আমরা গিয়ে হরিণটি উদ্ধার করে থানায় এনে বন বিভাগের তজুমদ্দিন শশীগঞ্জ বিটকে জানালে তারা আসেন, রাতেই তাদের কাছে হস্তান্তর করেছি।

বন বিভাগের তজুমদ্দিন উপজেলা শশীগঞ্জ বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, উদ্ধারকৃত হরিণটির চিকিৎসা লাগবে। চিকিৎসা শেষে হরিণটি বাগানে অবমুক্ত করা হবে।

মো. খাইরুল ইসলাম/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আটকপুলিশসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার