• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রংপুর

সড়কে চলন্ত অবস্থায় দুই মোটরসাইকেল চালকের গল্প, দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরংপুর
১ এপ্রিল ২০২৫, ১৭:০১
অ+
অ-
সড়কে চলন্ত অবস্থায় দুই মোটরসাইকেল চালকের গল্প, দুর্ঘটনায় নিহত ২

রংপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুইজনই মোটরসাইকেল আরোহী। তাদের মধ্যে আশিক (১৭) নামে একজনের পরিচয় জানা গেছে।

বিজ্ঞাপন

নিহত আশিক উপজেলার মধুপুর ইউনিয়নের পাকারমাথা ধনতোলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

মঙ্গলবার (১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বদরগঞ্জ উপজেলার ট্যাক্সেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আশাশুনিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, হাজারো পরিবারে জ্বলেনি চুলা
রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড়

তিনি জানান, উপজেলার ট্যাক্সেরহাট নামক স্থানে দুটি মোটরসাইকেলে চারজন আরোহী দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তাদের সামনে ব্যাটারিচালিত একটি চার্জারভ্যান ছিল। ওই দুই মোটরসাইকেলচালক পাশাপাশি কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুত্বর আহত অবস্থায় আশিক নামে একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

এ ঘটনায় রিপন (১৬) ও লিপ্ত (১৫) নামে আরও দুইজন আরোহী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, নিহত আশিকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। অপরজনের পরিচয় জানতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

ফরহাদুজ্জামান ফারুক/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে