• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মাদারীপুর

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ৪ যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমাদারীপুর
১ এপ্রিল ২০২৫, ১৭:২২
অ+
অ-
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ৪ যুবক নিহত

মাদারীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ যুবক নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল পৌনে ৫টার সময় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। ঘটনাটি ঘটেছে জেলার শিবচর উপজেলার কুতুবপুর গ্রামের বাবুখার ব্রিজে।

নিহতরা হলেন, শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মুন্সীকান্দি এলাকার মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন, শরিয়তপুর জেলার পদ্মাসেতুর দক্ষিণ থানার ঢালিকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী, একই এলাকার অলি খান ও রমজান সরদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকা থেকে জাজিরার দিকে যাচ্ছিল মিঠুন ও হৃদয়। পথিমধ্যে শিবচরের বাবুখার ব্রিজে এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ঘটনাস্থলেই মিঠুন ও হৃদয় নিহত হয়। এ সময় আরও দুই যুবক অলি ও রমজান গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় দুজনই মারা যায়। নিহতদের বয়স ২২ বছর থেকে ২৬ বছরের মধ্যে বলে জানা গেছে। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, দুই মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার সময় আরও দুই যুবক মারা গেছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মোট ৪ জন নিহত হয়েছেন। ইতিমধ্যে তিনজনের মরদেহ জাজিরায় নিয়ে গেছে তাদের স্বজনরা। এছাড়া নিহত মিঠুনের মরদেহ আমাদের কাছে আছে। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তবে এখানো নিহত ৪ জনের কারোরই নাম পরিচয় সঠিকভাবে পাইনি। মিঠুনের পরিবারের লোকজন আসার পর পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

আকাশ আহম্মেদ/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে