• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নাটোর
ছাত্রদের উদ্দেশে এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু

সাড়ে ১৫ বছরে আমরা যা পারিনি তোমরা তা করে দেখিয়েছ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনাটোর
২ এপ্রিল ২০২৫, ১৫:৫৪
অ+
অ-
সাড়ে ১৫ বছরে আমরা যা পারিনি তোমরা তা করে দেখিয়েছ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাড়ে ১৫ বছরে আমরা যা করতে পারিনি তোমারা (ছাত্ররা) তা করে দেখিয়েছ। সাড়ে ১৫ বছরের আন্দোলন-সংগ্রামের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে তোমরা রক্ত-সংগ্রাম ও কৌশলে হাসিনার পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছ।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশের মাটিতে ভোটের অধিকারের জন্য দেশের মানুষ দীর্ঘ ২০ বছর ধরে অপেক্ষায় ছিল, আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টকে বিদায় করে সেই ভোট ও গণতন্ত্র প্রতিষ্ঠাসহ রাজনীতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিয়েছে ছাত্র সমাজ। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

বুধবার (২ এপ্রিল) দুপুরে নাটোরের রাজবাড়ীতে পাবলিকিয়ান স্টুডেন্টস কমিউনিটি অব নাটোর (পিএসসিএন) আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আজকে নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র-চক্রান্ত হচ্ছে। এই নির্বাচনকে কালক্ষেপণের মাধ্যমে পিছিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মাঝে অবিশ্বাস সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমরা চাই এই বৈষম্যবিরোধী ছাত্রদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে, আগামী দিনে যদি গণতন্ত্র ও ভোট নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করে ছাত্র সমাজের কাছে অনুরোধ থাকবে তোমরা তার মোকাবিলা করবে। কারণ তোমাদের রক্তের বিনিময়ে এই অর্জন। এই অর্জন যাতে বৃথা না যায় কেউ অন্য খাতে ব্যবহার না করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নেসহ নিহত ৪
মোবাইল ব্যবহারে মগ্ন, ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, পিএসসিএনের সভাপতি শাকিবুল হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ছাত্র নেতা জনি প্রামাণিক প্রমুখ।

এর আগে, সকালে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) আয়োজিত মেধাবীদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, নাটোরে গত ১৫ বছরে কোনো উন্নয়ন হয়নি। ফ্যাসিবাদি সরকারের বিনা ভোটের এমপিরা নাটোরকে শোষণ করে গেছে। দুর্নীতি-লুটপাট করে গিলে খেয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে নাটোরের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। নাটোরে একটি পাবলিক ইউনিভার্সিটি করা হবে। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী, পুলিশের ডিআইজি (এটিইউ) এজেডএম নাফিউল ইসলাম, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর আমিরুল ইসলাম কনক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বারী, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।

বিজ্ঞাপন

গোলাম রাব্বানী/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

ঘাট সংকট ও সড়কের বেহাল দশাঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

তামাকের মাঠে স্ট্রবেরি চাষ, খুলেছে সম্ভাবনার নতুন দিগন্ত

তামাকের মাঠে স্ট্রবেরি চাষ, খুলেছে সম্ভাবনার নতুন দিগন্ত

ফেনীতে প্রথম পর্যায়ে খনন-পুনঃখনন হবে ৭টি খাল

ফেনীতে প্রথম পর্যায়ে খনন-পুনঃখনন হবে ৭টি খাল

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক