• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঝিনাইদহ
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক, ফ্যাসিবাদী খুনিদের বিচার করবোই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঝিনাইদহ
২ এপ্রিল ২০২৫, ১৯:১৭
অ+
অ-
দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক,  ফ্যাসিবাদী খুনিদের বিচার করবোই

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, দিল্লিতে বসে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। কোনো ষড়যন্ত্রই ফ্যাসিবাদী খুনিদের বিচার করতে দেশের মানুষকে পেছনে ফেরাতে পারবে না। দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক, ফ্যাসিবাদী খুনিদের বিচার করবোই।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, আনাসের রক্তের শপথ নিয়েছি। এই বাংলাদেশে খুনিদের বিচার আমরা করবোই। দিল্লি থেকে বাংলাদেশের মানুষকে বিচার থেকে পেছনে ফেরাতে পারবে না। আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা সেই বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এটা বাংলাদেশের প্রতি, শহীদদের প্রতি আমাদের প্রতিশ্রুতি।

বিজ্ঞাপন

অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা এই বাংলাদেশকে গড়ে দিয়ে যেতে চাই যাতে ভবিষ্যতে আর কোনো সরকার খুনি হয়ে বেড়ে উঠতে না পারে। আর কোনো সরকার যেন বাংলাদেশের গণতন্ত্র হত্যা করতে না পারে।

আরও পড়ুন

সন্তান জন্মের এক ঘণ্টা পর পুলিশ সদস্যের দাফন
আসামি ছিনিয়ে নিতে হামলা, ৪ পুলিশ সদস্য আহত

তিনি বলেন, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত শিক্ষিত জাতি চাই।

বিজ্ঞাপন

অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই বিপ্লবে যেসব শহীদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এ সময় কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা পর্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মেহাম্মদ নসরুল্লাহ। দিনব্যাপী আয়োজনে অংশ নেন কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

আব্দুল্লাহ আল মামুন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগছাত্র আন্দোলনশেখ হাসিনাঅভিযোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ