• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে শিশুসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসিরাজগঞ্জ
৫ এপ্রিল ২০২৫, ২১:৫৪
অ+
অ-
সিরাজগঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে শিশুসহ নিহত ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে মুরগীবাহী ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে এক শিশুসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোভ্যানে থাকা আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎতের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম (১০) ও সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস (৪৫)। আহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন

গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
ঈদ শেষে ট্রেনযাত্রায় জনস্রোত, ছাদে চড়ে ঢাকায় ফিরছেন যাত্রীরা

বিজ্ঞাপন

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুরগীবাহী ট্রাক দ্রুতগতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোভ্যানটি মহাসড়ক দিয়ে ঘুড়কার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ এলাকা অতিক্রম করার সময় ট্রাক ও অটোভ্যানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা শিশুসহ দুই যাত্রী নিহত হন। আহত হন অটোভ্যানে থাকা আরও পাঁচ যাত্রী।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।  নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

ঈদের ছুটিতে গ্রামে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল শিশুর

ঈদের ছুটিতে গ্রামে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল শিশুর

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

যশোরে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

যশোরে চালককে হত্যা করে রিকশা ছিনতাই