• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পঞ্চগড়

ঈদের ছুটির পর সচল চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপঞ্চগড়
৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৩
অ+
অ-
ঈদের ছুটির পর সচল চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটিসহ ৯ দিন ছুটি শেষে সচল হয়েছে দেশের চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। রোববার (৬ এপ্রিল) সকাল থেকে বন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হয়েছে বলে জানান বাংলাবান্ধা স্থলবন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ।

বিজ্ঞাপন

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপনে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সব সদস্যের মতামতের ভিত্তিতে আমদানিকারক গ্রুপ ও বাংলাবান্ধা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনার সাপেক্ষে গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্দরটির সব আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। আজ রোববার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানিসহ সব ব্যবসায়ী কার্যক্রম চালু হয়েছে।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ব্যবসা-বাণিজ্যে অপার সম্ভাবনাময় চারদেশীয় এ স্থলবন্দর। বন্দরটি দিয়ে ৯৫ শতাংশ পাথর আমদানি হলেও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আমদানি-রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই বন্দরটি। বন্দরটিতে সম্প্রতি নেপালে আলু রপ্তানি বেড়েছে।

আরও পড়ুন

‘দলের নিবন্ধন পেতে যা যা প্রয়োজন, তা নিয়ে কাজ করছি’
অন্তর্বর্তী সরকারের পাশে আছি, সাহায্য করে যাচ্ছি : পার্থ

বিজ্ঞাপন

এ ছাড়া বাংলাদেশ থেকে যেসব পণ্য রপ্তানি হচ্ছে তা হলো- ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ উল্লেখযোগ্য বিভিন্ন পণ্য।

অপরদিকে পাথর ছাড়াও যেসব পণ্য আমদানি হচ্ছে তা হচ্ছে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড় ইত্যাদি।

বাংলাবান্ধা চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ফিরোজ কবীর বলেন, ঈদের ছুটিতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

বিজ্ঞাপন

এসকে দোয়েল/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাবান্ধা স্থলবন্দরঈদুল ফিতর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঈদযাত্রার তৃতীয় দিনে ট্রেনে স্বস্তি ও আরামদায়ক যাত্রা

ঈদযাত্রার তৃতীয় দিনে ট্রেনে স্বস্তি ও আরামদায়ক যাত্রা

ঈদের আনন্দ দ্বিগুণ করতে ঘুরে আসুন নরসিংদীর আকর্ষণীয় দুই স্পটে

ঈদের আনন্দ দ্বিগুণ করতে ঘুরে আসুন নরসিংদীর আকর্ষণীয় দুই স্পটে

ঈদে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

ঈদে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল