বিজ্ঞাপন

জানালা দিয়ে চেতনানাশক ছিটিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

অ+
অ-
জানালা দিয়ে চেতনানাশক ছিটিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

নড়াইলে জানালা দিয়ে চেতনানাশক ছিটিয়ে অজ্ঞান করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে। শনিবার (৫ এপ্রিল) গভীর রাতে শেখহাটি বাজার পাড়া এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পরিরাব ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শেখহাটি গ্রামের বাজার পাড়া এলাকার তৌহিদুল জামান হেলালের বাড়িতে শনিবার গভীর রাতে অজ্ঞানপার্টির সদস্যরা ঘরের জানালা দিয়ে চেতনানাশক ওষুধ স্প্রে করেন। এরপর জানালার টিন সরিয়ে ঘরে প্রবেশ করে নগদ অর্থ, দুই ভরি ওজনের সোনার গহনা, কাপড়, ফ্যান, তিনটি মোবাইল, টিভিসহ প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যান।

সকালে তৌহিদুলের মোটরসাইকেলের ভাড়াচালক বাড়িতে এসে তাদের ডাকতে থাকেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পাওয়ায় আশপাশের লোকজন ছুটে আসেন। এক পর্যায়ে তারা সজাগ হন। শারীরিক অবস্থা খারাপ থাকায় স্থানীয় বাসিন্দারা সকল সাড়ে ৯টার দিকে তৌহিদুল, তার স্ত্রী আশা বেগম ও মা আছিয়া বেগমকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিচুর রহমান সোহাগ ঢাকা পোস্টকে বলেন, তাদের তিনজনের একই লক্ষণ। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাদের চেতনানাশক স্প্রে করা হয়েছে। তিনজনই হাসপাতালে ভর্তি আছেন। তার এখন শঙ্কামুক্ত।

নড়াইল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঢাক পোস্টকে বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএমকে

বিজ্ঞাপন