• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নেত্রকোণা

একই রশিতে মিলল স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনেত্রকোণা
৯ এপ্রিল ২০২৫, ২২:৩৩
অ+
অ-
একই রশিতে মিলল স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ

নেত্রকোণার মদন উপজেলায় গাছের ডালে একই রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বাঁশরী কান্দাপাড়া গ্রামে নিজ বাড়ির পেছন থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

নিহতরা হলেন- আজিজুল ইসলাম (২২) ও তার স্ত্রী রিমা আক্তার (১৯)। আজিজুল ইসলাম উপজেলার বাঁশরী কান্দাপাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে। তারই স্ত্রী রিমা আক্তার একই উপজেলার ইমদাদপুর গ্রামের চাঁন মিয়ার মেয়ে। 

মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ মাস আগে প্রেমের সম্পর্ক করে আজিজুল ইসলাম বিয়ে করেন রিমা আক্তারকে। পরে দুইজনই চট্টগ্রামে পোশাক শ্রমিকের কাজ নেন। এবার পরিবারের লোকজনের সঙ্গে ঈদ করতে তারা বাড়িতে আসেন। বুধবার রাতে চট্টগ্রাম যাওয়ার জন্য বাসের টিকিটেও সংগ্রহ করেছিলেন তারা। কিন্তু বিকেলে বাড়ির পেছনে রেইনট্রি গাছে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে মদন থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। 

বিজ্ঞাপন

মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ইতোমধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এখনো কেউ থানায় লিখিত কোনো অভিযোগ করেননি।

চয়ন দেবনাথ মুন্না/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর