• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পঞ্চগড়

পঞ্চগড়ে উদ্ধার হওয়া নীলগাই পাঠানো হচ্ছে গাজীপুরের সাফারি পার্কে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপঞ্চগড়
১২ এপ্রিল ২০২৫, ১৯:১০
অ+
অ-
পঞ্চগড়ে উদ্ধার হওয়া নীলগাই পাঠানো হচ্ছে গাজীপুরের সাফারি পার্কে

পঞ্চগড়ের উদ্ধার হওয়া বিলুপ্ত প্রজাতির নীলগাইটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হচ্ছে। এরপরে সেখান থেকে  চট্টগ্রামের ডুলহাজরা সাফারি পার্কে নেওয়া হবে।

বিজ্ঞাপন

শনিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা বন বিভাগের ফরেস্ট রেঞ্জার হরিপদ বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ৯ এপ্রিল ভারত থেকে কাঁটাতার পেরিয়ে নীলগাইটি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। স্থানীয়রা আটক করে খবর দেয়। পরে সেখান থেকে উদ্ধার করে আনা হয়। ওই প্রাণীটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। পরে এটিকে চিকিৎসা দিয়ে আমাদের বন বিভাগের একটি ঘরে রাখা হয়। চিকিৎসা পেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে নীলগাইটি। আজ গাজীপুর সাফারি পার্ক থেকে একটি প্রতিনিধি দল নীলগাইটির স্বাস্থ্য পরীক্ষা করে দেখবে। তারা প্রথমে গাজীপুর ও পরে কক্সবাজারের ডুলহাজরা সাফারি পার্কে নীলগাইটি উন্মুক্ত করবে।

এর আগে গত বুধবার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরডাঙ্গা এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির আহত নীলগাই উদ্ধার করে বন বিভাগ। পরে প্রাণিসম্পদ অফিসে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে নীলগাইটিকে পঞ্চগড় বন বিভাগে রাখা হয়। 

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে নীলগাইটি। পরে তাকে হরিণ ভেবে শত শত মানুষ তাড়া করে। বিকেলে জয়ধরডাঙ্গা এলাকার পাঙ্গা নদীতে ঝাঁপ দেয় নীলগাইটি। পরে চারপাশ ঘিরে নীলগাইটিকে ধরে বেঁধে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা নীলগাইটি উদ্ধার করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসেন। পরে বন বিভাগের বিট কর্মকর্তা জয়নুল আবেদিন নীলগাইটিকে নিয়ে এসে প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসা দেন। 

এসকে দোয়েল/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাফারি পার্কসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

চুয়াডাঙ্গায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া ও ঠান্ডা-জ্বরের রোগী

চুয়াডাঙ্গায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া ও ঠান্ডা-জ্বরের রোগী