• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খুলনা

খুলনায় পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকখুলনা
১৭ এপ্রিল ২০২৫, ২২:৪৪
অ+
অ-
খুলনায় পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ছয় দফা দাবিতে খুলনায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর বৈকালী মোড়ে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এক ঘণ্টা সেখানে অবস্থান করার পর রাত সাড়ে ৯টার দিকে সড়ক ছেড়ে দেন তারা। পরে মিছিল সহকারে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যান। 

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলেন, আমাদের ছয় দফা দাবি মানতে হবে। এর মধ্যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী পাসকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগসহ ছয় দফার সকল দাবি মানতে হবে বলে। 

খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাতুল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা সড়কে অবস্থান নিয়েছি ও বিক্ষোভ মিছিল করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। 

মোহাম্মদ মিলন/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অবরোধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধায় ভিজিএফের চাল না পেয়ে সড়ক অবরোধ

গাইবান্ধায় ভিজিএফের চাল না পেয়ে সড়ক অবরোধ

জামালপুরে তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ

জামালপুরে তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

শেরপুরে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে দ্বন্দ্ব, ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ

শেরপুরে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে দ্বন্দ্ব, ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ