• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খুলনা

ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকখুলনা
১৮ এপ্রিল ২০২৫, ১৭:২৯
অ+
অ-
ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর
প্রতীকী ছবি

খুলনায় ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) নগরীর খানজাহান আলী থানাধীন মাত্তমডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত গৃহবধূর নাম শাহনাজ পারভীন। তিনি ওই এলাকার আল আমিন হোসেনের স্ত্রী।

হাসপাতাল সূত্র জানায়, সকালের দিকে বাসার ছাদে কাপড় নাড়ছিলেন গৃহবধূ শাহনাজ পারভীন। কিন্তু বাড়ির পাশ থেকে যাওয়া বিদ্যুতের তারে হাতের স্পর্শ লাগলে গৃহবধূ শাহনাজ বিদ্যুতায়িত হলে অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অক্সিজেনের অভাবে’ শিশুর মৃত্যু
জামালপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

বিজ্ঞাপন

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মোহাম্মদ মিলন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

আনন্দের ঈদ যাত্রাসন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

রংপুরে মাউশি’র উপ-পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

রংপুরে মাউশি’র উপ-পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি