• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ

ভালুকায় মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকময়মনসিংহ
১৮ এপ্রিল ২০২৫, ২০:২৩
অ+
অ-
ভালুকায় মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরও তিনজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

উপজেলার নন্দিবাড়ি বাজার এলাকায় শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার পূর্ব ভালুকার মন্ডল বাড়ির ইন্তাজ আলীর ছেলে লাল মিয়া (৩৫) এবং একই এলাকার সুরজত আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪৮)।

আরও পড়ুন

জনগণের ক্ষতি করতে আ.লীগ ওত পেতে আছে : এ্যানি
মোংলায় মাথাসহ ৩১ কেজি হরিণের মাংস জব্দ

বিজ্ঞাপন

নিহতের পরিবার জানায়, ভালুকা থেকে গফরগাঁওয়ের কাওরাইদ যাচ্ছিলেন রোকেয়া বেগমসহ চারজন। পথে গফরগাঁও টু ভালুকা সড়কের নন্দিবাড়ি বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারাণ লাল মিয়া। গুরুতর আহত অবস্থায় রোকেয়া বেগমসহ চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রোকেয়া বেগম মারা যান।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল হুদা খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংঘর্ষসড়ক দুর্ঘটনানিহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব, দফায় দফায় সংঘর্ষ

উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব, দফায় দফায় সংঘর্ষ

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত