• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. যশোর

শালিসের নামে বাড়ি ভাঙচুর, যশোরে বিএনপির দুই নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিযশোর
২০ এপ্রিল ২০২৫, ০৭:২৩
অ+
অ-
শালিসের নামে বাড়ি ভাঙচুর, যশোরে বিএনপির দুই নেতা বহিষ্কার

যশোর সদর উপজেলার করিচিয়া গ্রামে সালিশ বৈঠকের নামে সেমিপাকা বাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃতরা হলেন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা এবং চাঁচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. আব্দুল হালিম।

বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ১৬ এপ্রিল গভীর রাতে রাস্তা নির্মাণ নিয়ে একটি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শালিসে অংশ নেন অভিযুক্ত দুই নেতা। সেখানে তারা স্থানীয় মালেকা বেগমের সেমিপাকা বাড়ি ভাঙচুর করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয় এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

আরও পড়ুন

আড়াইহাজার থানার ওসির ঘুষ গ্রহণের ঘটনায় তদন্ত কমিটি
মধ্যরাতে চাঁদপুরে ১১ দোকান পুড়ে ছাই
নারায়ণগঞ্জে পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত মালেকার ছেলে শাকির আহমেদ অভিযোগ করেন, প্রতিবেশী ফজরের সঙ্গে রাস্তার জমি নিয়ে বিরোধ মেটাতে নেতাদের ডাকা হয়েছিল। কিন্তু তারা তিনটি বাড়ি ভেঙে রাস্তা তৈরি করে এবং লুটপাট চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, এঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ্যান্টনি দাস অপু/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ