• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঢাকা

আধিপত্য বিস্তারে ফাঁকা গুলি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসাভার (ঢাকা)
২০ এপ্রিল ২০২৫, ১৫:৩৯
অ+
অ-
আধিপত্য বিস্তারে ফাঁকা গুলি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

কারখানা দখল করতে গিয়ে প্রকাশ্যে ফাঁকা গুলি চালিয়ে আধিপত্য বিস্তার করায় বিদেশি পিস্তলসহ মো. জিয়া দেওয়ান (৪০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) সকালে ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে, শনিবার বিকেলে আশুলিয়ার জিরাবো এলাকায় একটি কবরস্থান থেকে গোয়েন্দা পুলিশ পিস্তলটি উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত জিয়া দেওয়ান সাভারের আশুলিয়ার জিরাবো এলাকার আলী দেওয়ান নেওয়াজের ছেলে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্বাচন ছাড়া সরকার দীর্ঘদিন থাকলে ফ্যাসিবাদের জন্ম হয়
‘উপকার আমারই হবে; বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জানান, সন্ত্রাসী জিয়া দেওয়ান একজন চিহ্নিত সন্ত্রাসী। গত ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকায় কার্টুন ফ্যাক্টরি এসএএস-এর ওয়েস্টেজ ব্যবসাকে কেন্দ্র করে সন্ত্রাসী জিয়া এবং মামুন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সন্ত্রাসী জিয়া দেওয়ান নিজের আধিপত্য বিস্তারের লক্ষ্যে পিস্তল বের করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপরে পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, শনিবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পূবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী মো. জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেওয়া তথ্যমতে সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় নিজ বাড়ির পাশের কবরস্থানের কলা গাছের নিচে পলিথিনের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ইউএসএ-এর তৈরি পিস্তল ও একটি খালি খোসা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন বলেন, এই ঘটনায় জিয়া দেওয়ানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

লোটন আচার্য্য/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার