• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজশাহী

ফ্রিজের আড়ালে লুকাতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে ২ বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরাজশাহী
২০ এপ্রিল ২০২৫, ১৭:৫১
অ+
অ-
ফ্রিজের আড়ালে লুকাতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে ২ বোনের মৃত্যু

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিদ্যুৎতায়িত হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলো—উপজেলার মঙ্গলপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৮) এবং একই গ্রামের সোলেমান আলীর মেয়ে সাইফা খাতুন (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

আরও পড়ুন

প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরা হলো না সুমাইয়ার
রাজশাহীতে চোখে স্প্রে ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে লুকোচুরি খেলছিল শিশু দুটি। এক পর্যায়ে তারা পাশের বাড়ির একটি ফ্রিজের আড়ালে গিয়ে লুকানোর সময় হঠাৎ বিদ্যুৎতায়িত হয় তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ফ্রিজটি আগে থেকেই আর্থিং হয়ে ছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খোঁজ করতে গিয়ে ফ্রিজের পাশে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শাহিনুল আশিক/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে প্রবাসীর উদ্যোগে প্রতিদিন ৪০০ মানুষের একসঙ্গে ইফতার

ঠাকুরগাঁওয়ে প্রবাসীর উদ্যোগে প্রতিদিন ৪০০ মানুষের একসঙ্গে ইফতার

ঈদের ছুটিতে মাগুরার যেসব স্থানে ঘুরতে যেতে পারেন

ঈদের ছুটিতে মাগুরার যেসব স্থানে ঘুরতে যেতে পারেন

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

ঘাট সংকট ও সড়কের বেহাল দশাঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে