• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কিশোরগঞ্জ

মুখে কালো কাপড় বেঁধে আ.লীগের ঝটিকা মিছিল, যুবলীগ সভাপতি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকিশোরগঞ্জ
২১ এপ্রিল ২০২৫, ০১:০৪
অ+
অ-
মুখে কালো কাপড় বেঁধে আ.লীগের ঝটিকা মিছিল, যুবলীগ সভাপতি গ্রেপ্তার

কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করায় যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিন উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর এলাকার রজব আলীর ছেলে এবং ওই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড যুবলীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মানুষ ঘুম থেকে উঠার আগেই ১৫-২০ জন লোক মুখে কালো কাপড় বেঁধে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সগড়া বিশ্বরোড এলাকায় ঝটিকা মিছিল অনুষ্ঠিত করে। এতে ওয়ার্ড যুবলীগ সভাপতি রবিন মেম্বার নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

মিছিলকারীরা আইসিটি ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদে একটি ব্যানার নিয়ে বিক্ষোভ করেন।

বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, যুবলীগ নেতা রবিনের বিরুদ্ধে রয়েছে এলাকার নিরীহ লোকজনের জমি জোরপূর্বক দখল করে প্লট ব্যবসা চালানোর অভিযোগ। তাদের দাবি, যুবলীগের প্রভাবে রবিন প্রচুর টাকা কামিয়েছেন।

এর আগে কিশোরগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, প্রশাসন যদি তৎপর না থাকে তাহলে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। দেশকে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় এখনই তাদের রুখতে হবে। ছাত্রজনতা ঘরে ফিরে যায়নি এখনও রাজপথ পাহারায় আছে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজিবির বাধায় মাটি কাটা বন্ধ করলো বিএসএফ
কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে আ.লীগের ঝটিকা মিছিল

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রবিন মেম্বারের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তিনি ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলার সন্দেহভাজন আসামি। রবিনকে আজ (সোমবার) আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, রোববার (২০ এপ্রিল) বেলা ২টা ৪৩ মিনিটে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিক্ষোভ মিছিলের ভিডিওটি শেয়ার করেন। এরপর থেকেই মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল। 

মোহাম্মদ এনামুল হক হৃদয়/এমএন 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সারাবাংলাআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন