• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নড়াইল

নড়াইলে বিএনপি নেতাসহ তিনজনকে কুপিয়ে জখম, কবজি বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনড়াইল 
২২ এপ্রিল ২০২৫, ১৬:৫০
অ+
অ-
নড়াইলে বিএনপি নেতাসহ তিনজনকে কুপিয়ে জখম, কবজি বিচ্ছিন্ন

নড়াইলের লোহাগড়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে ফকির মিরাজুল ইসলাম (৫৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। হামলায় তার ডান হাতের কবজি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের শারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ইমরান হোসেন ও বাবুল শরীফ নামের আরও দুইজন আহত হয়েছেন।

আহত বিএনপি নেতা ফকির মিরাজুল ইসলাম শারুলিয়া গ্রামের বাসিন্দা ও কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফকির মিরাজুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য কাজী রওশন কাজীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধের জেরে আজ দুপুর সাড়ে ১২টার দিকে রওশন কাজী তার লোকজন নিয়ে এসে মিরাজুল ইসলামের বাড়িতে হামলা করেন। এ সময় মিরাজুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন করেন। সেখানে উপস্থিত থাকা বাবুল শরীফ ও ইমরান হোসেন বাধা দিতে গেলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।

বিজ্ঞাপন

আহত ফকির মিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি, আমার ছোট ভাই ইমরান হোসেন ও চাচাতো ভাই বাবুল শরীফ বসে কথা বলছিলাম। এ সময় রওশন কাজী, বাদশা গাজী, নারান গাজী, কচি, মারুফ, বণিক কাজীসহ ২০ জন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আমার হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলেছে। আমার ভাইদেরও কুপিয়েছে।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহেলী জামান ঢাকা পোস্টকে বলেন, মিরাজুল ইসলামের পা আগে থেকেই কাটা ছিল। সেই কাটা জায়গায় পুনরায় আঘাত করা হয়েছে। এ ছাড়া তার ডান হাতের কবজি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এখানে যতটুকু চিকিৎসা দেওয়ার দিয়েছি। অপরজনের (বাবুল শরীফ) অবস্থাও আশঙ্কাজনক। দুইজনকেই প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ইমরান হোসেনকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় অভিযুক্তরা আত্মগোপনে চলে যাওয়ায় কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হামলাআহতবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান