• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা

হাছান মাহমুদকে জুতাপেটা করতে চান আ.লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুমিল্লা
২৬ এপ্রিল ২০২৫, ০৬:৪৭
অ+
অ-
হাছান মাহমুদকে জুতাপেটা করতে চান আ.লীগ নেতা

আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে জুতাপেটা করতে চান কবির শিকদার নামের কুমিল্লা মহানগর আওয়ামী লীগের এক নেতা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ ইচ্ছার কথা জানান তিনি।

কবির শিকদার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। তিনি কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

ফেসবুক পোস্টের বিষয়টি কবির শিকদার নিজেই ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আ.লীগ নেতা হত্যায় ১১ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শ্রীপুরে ইজারাদারদের সঙ্গে ভাসমান ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত অর্ধশত

ফেসবুক পোস্টটিতে কবির শিকদার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদের একটি ছবি সংযুক্ত করেন। ছবিটিতে হাছান মাহমুদকে একটি খাবার টেবিলে বসে খাবার খেতে দেখা যায়। তার সামনে অনেক ধরনের খাবারের আইটেম।

ছবিটির ক্যাপশনে কবির শিকদার লেখেন, জীবনে রাজনীতি করি আর না করি, এই... (আপত্তিকর শব্দ) দেশে আসলে পাইলেই জুতাপেটা করমু। কে কে আমার সাথে থাকবেন??

বিজ্ঞাপন

তার ওই পোস্টের কমেন্টে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের সমর্থন জানাতে দেখা গেছে।

কবির শিকদার ঢাকা পোস্টকে বলেন, এই হাছান মাহমুদরা বঙ্গবন্ধুর যে আওয়ামী লীগ, তৃণমূলের যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে ধ্বংস করেছে। আমাদের প্রিয় নেত্রীকে ভুলভাল বুঝিয়ে এই টাইপের নেতাদের কারণেই আজকের আওয়ামী লীগের এই দশা। তারা বিদেশে আরাম-আয়েশের জীবন পার করছেন। আমরা যারা তৃণমূলের বঙ্গবন্ধুর সৈনিক, দেশরত্ন শেখ হাসিনার সৈনিক আমাদের ওপর কী ভয়াবহ নির্যাতন চলছে। কিছুদিন আগে আমাকে আর্মিরা তুলে নিয়ে গেছিল। ইচ্ছেমতো আমাকে পিটিয়ে জেলে পাঠিয়েছে। বঙ্গবন্ধুর ম্যুরালে প্রস্রাব করার প্রতিবাদে পোস্ট করার পর থেকে আমাকে দুইটা মামলার আসামি করা হয়েছে। আমরা আওয়ামী লীগ করেও কুমিল্লার দানব সাবেক এমপি বাহারের রোষানলে ছিলাম। ঠিকমতো রাজনীতিটা করতে পারিনি। সেই ক্ষোভ থেকে ফেসবুকে পোস্ট করেছি। আরও যারা নেতা আছে তাদের বিরুদ্ধেও লেখা চলবে বলে উল্লেখ করেন এই আওয়ামী লীগ নেতা।

আরিফ আজগর/এএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগহাছান মাহমুদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ