• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পঞ্চগড়
নুরুল হক নুর 

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, গোলামির নয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপঞ্চগড় 
২৬ এপ্রিল ২০২৫, ১৭:৫৯
অ+
অ-
ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, গোলামির নয়

ভারতের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশ দখল করা এত সহজ না। আপনাদের একদিক থেকে চীন গুঁতা দেয়, একদিক থেকে পাকিস্তান দেয়। চীন-পাকিস্তান সামলাতে আপনাদের জান শেষ। আপনারা বাংলাদেশের সঙ্গে লাগতে আইসেন না। তিনদিক থেকে গুঁতা শুরু হলে আপনারা টিকতে পারবেন না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, গোলামির নয়। 

বিজ্ঞাপন

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কের মুক্তমঞ্চে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। 

নুরুল হক নুর বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান শুধু আওয়ামী লীগ ফ্যাসিস্টের পতন ঘটায়নি, ছাত্র-জনতা ভারতের আধিপত্যবাদ উচ্ছেদ করেছে। আওয়ামী লীগ ছিল ভারতের দাস। তারা এখন পালিয়ে ভারতে অবস্থান করছে, নাম বদলে হিন্দু নাম নিয়েছে। চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের আর ঠিকানা হবে না। তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরও দখলবাজি-চাঁদাবাজি বন্ধ হয়নি। সাধারণ মানুষের রক্তচোষাদের উপস্থিতি এখনো আছে। তাদের বলতে চাই, ভোট কিন্তু এখনো আসেনি। মানুষ ভোটে এর জবাব দেবে।

বিজ্ঞাপন

জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাহাফুজার রহমানের সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব, গণঅধিকার পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মুন্নাফ প্রমুখ বক্তব্য দেন।

আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নুরুল হক নুর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যারা ৫ টাকায় পারাপার করতে পারবেন তারা ইজারা নেন : নুর

যারা ৫ টাকায় পারাপার করতে পারবেন তারা ইজারা নেন : নুর

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নিহত ৪, আহত প্রায় ১৪ : প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নিহত ৪, আহত প্রায় ১৪ : প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার : নুরুল হক নুর

মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার : নুরুল হক নুর

প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে: প্রতিমন্ত্রী নুরুল হক

প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে: প্রতিমন্ত্রী নুরুল হক