• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঝিনাইদহ

ঝিনাইদহে চাকরি মেলায় বেকারদের ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঝিনাইদহ
৩০ এপ্রিল ২০২৫, ১৭:২৩
অ+
অ-
ঝিনাইদহে চাকরি মেলায় বেকারদের ভিড়

কারিগরি ও তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন নতুন ও অভিজ্ঞ প্রার্থীদের চাকরির সুযোগ করে দিতে ঝিনাইদহে দিনব্যাপী ‘জব ফেয়ার’ শীর্ষক চাকরি মেলার আয়োজন করেছে ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

বিজ্ঞাপন

বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন।

এ সময় ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আনিচুর রহমান মৃধা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, মডার্ন ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি এবিএম জাহাঙ্গীর হোসেন, জিএম আলমগীর হোসেন, আইডিইবির সভাপতি ইয়াসিন আলী, শৈলকূপা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সামায়ান হোসেন, ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক হাদিউজ্জামান, আবু সাইদ, মনিরুজ্জামান ও হুমায়ন কবীর প্রমুখ।

ঝিনাইদহের ১১টি প্রতিষ্ঠান চাকরি মেলায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো জোহান ড্রিম ভ্যালি, জোহান এগ্রা ফুড, সিও, সৃজনী ফাউন্ডেশন, ওয়ালটন, এফএনএফ ফার্মাসিউটিক্যালস, সার্ফ এগ্রো, ফ্রিডম অ্যাডভান্সমেন্ট, আয়ান এন্টার প্রাইজ ও ই-লানিং এন্ড আর্নিং।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারকে সরকারি ঘর হস্তান্তর
বরগুনায় বেড়েছে সাইবার বুলিং, অজান্তেই হয়রানির শিকার ছাত্রীরা

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সকাল থেকে চাকরিপ্রার্থীরা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সিভি দিচ্ছেন। ই-মেইলে ও স্ক্যান করে সিভি নেওয়া হচ্ছে। চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোয় মোবাইল সার্ভিসিং, অটোমোবাইলম ফার্ম মেশিনারী, কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল, আইটি ও ওয়েব ডেভেলপমেন্ট পদের জন্য সিভি জমা দিচ্ছেন। জেলা শহর ছাড়াও গ্রামের শত শত শিক্ষিত যুবক এসেছেন মেলায়। আয়োজকরা মনে করছেন মেলায় ১০/১২ হাজার চাকরিপ্রার্থী নিবন্ধন করেতে পারেন।

সাধুহাটী থেকে আসা সাজমুস সাকিব ঢাকা পোস্টকে বলেন, তিনি অনার্স পড়ছেন। পাশাপাশি চাকরির জন্য মেলায় এসেছেন। তিনটি প্রতিষ্ঠানে তিনি সিভি দিয়েছেন।

বিজ্ঞাপন

ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আনিচুর রহমান মৃধা বলেন, প্রতিষ্ঠানটি কারিগরী শিক্ষার একটি মডেল হিসেবে গড়ে তোলা হচ্ছে, যাতে এখান থেকে বেকার যুবকরা শিক্ষা নিয়ে নিজে কর্ম করে পরিবারে সচ্ছলতা আনতে পারেন।

তিনি বলেন, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান থেকে প্রায় তিনশ যুবক কারিগরি দক্ষতা অর্জন করে বিদেশে গেছেন। সম্প্রতি শিক্ষা বৃত্তি নিয়ে ৪০ জন চিনে গেছেন। ব্রিটিশ আমলে এখানে যে ওয়ার্কশপ প্রতিষ্ঠিত হয়েছে, তা অন্য কোথাও নেই।

আব্দুল্লাহ আল মামুন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঝড়ে চরে আটকে পড়া লঞ্চের ১০৫ যাত্রীকে উদ্ধার করল কোস্ট গার্ড

ঝড়ে চরে আটকে পড়া লঞ্চের ১০৫ যাত্রীকে উদ্ধার করল কোস্ট গার্ড

রাতেও সিরাজগঞ্জ মহাসড়কে স্বাভাবিক যান চলাচল, নেই যানজট

রাতেও সিরাজগঞ্জ মহাসড়কে স্বাভাবিক যান চলাচল, নেই যানজট

সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, সরিয়ে দিলো পুলিশ

সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, সরিয়ে দিলো পুলিশ

নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় মিলল যুবদল নেতার মরদেহ

নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় মিলল যুবদল নেতার মরদেহ