• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুড়িগ্রাম

‘কলিজা টানি ছিড়ি ফেলবো, একবারে নিশ্চিহ্ন করে দেবো’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুড়িগ্রাম
৩০ এপ্রিল ২০২৫, ১৮:৫০
অ+
অ-
‘কলিজা টানি ছিড়ি ফেলবো, একবারে নিশ্চিহ্ন করে দেবো’

‘কলিজা টানি ছিড়ি ফেলবো, একবারে টানি ছিড়ি ফেলবো তোমার, চেনো তুমি-এ চেনো! খুব পাওয়ার দেখাও, একবারে নিশ্চিহ্ন করে দেবো তোমাক, চেনো বিএনপিক। তোমার নামে আমি মামলা দেবো। আমি থানা যায়া ওখানে লিখবো, উয়াক এ্যারেস্ট করি দিয়ো, তারপরে আমি আসবো।’

বিজ্ঞাপন

রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানের এসব কথার ৩৮ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বুধবার (৩০ এপ্রিল) সকাল থেকে ছড়িয়ে পড়া এই ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট শাখা জামায়াতের বায়তুলমাল সম্পাদক ও রাজারহাট স্কুল এন্ড কলেজের আইসিটির সহকারী শিক্ষক রুবেল মিয়া বলেন, মঙ্গলবার দুপুরে চান্দামারী দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ে কমিটি নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের কমিটির সভাপতি পদের জন্য রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান তিনজনের নাম প্রস্তাব করেন।

তারা হলেন—রাজারহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুশো চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বাদশা মিয়ার ছোট ভাই শাহ আলম মাস্টার এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াজেদ আলীর সহধর্মিনী রহিমা বেগম।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইউনূস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন : মির্জা ফখরুল
মুন্সীগঞ্জে কবর খুঁড়ে ১৪ কঙ্কাল চুরি

রুবেল মিয়া বলেন, এই তালিকা নিয়ে আমি প্রতিবাদ জানিয়ে রাজারহাট উপজেলা জামায়েতের সেক্রেটারি অ্যাডভোকেট আহমদ আলীর নাম প্রস্তাব করি। সেখানে বাকবিতণ্ডা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে রাজারহাট বাজারে থানা মোড়ে আনিছুর রহমানের নেতৃত্বে কয়েকজন আমাকে পথরোধ করে পাশে একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে আমার ওপর ক্ষিপ্ত হয়ে চড়-থাপ্পড় মেরে লাঞ্ছিত করেন এবং গালিগালাজ করেন। বিষয়টি আমার দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে জানিয়েছি। নিরাপত্তাজনিত কারণে মামলা করেননি বলেও জানান তিনি।

এই বিষয়ে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান বলেন, রুবেল মিয়া শিবির করে। সে বিএনপিকে নিয়ে মিথ্যা কথা ফেসবুকে ছড়িয়ে দিয়ে ছিল। এই বিষয়ে তাকে বলা হলে সে ভুল স্বীকার করে ক্ষমা চায়। পরে তাকে নিয়ে ছাত্রদল ও যুবদলের ছেলেরা চা-নাস্তা করে। সুন্দরভাবে তারা সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু সে ওই ঘটনার পুরো ভিডিও না দিয়ে শুধু আমার কথার অংশটুকু অন্য একজনের ফেসবুক থেকে ছড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

মমিনুল ইসলাম বাবু/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সৈয়দপুরে ছাত্রলীগের সাবেক নেতার স্ত্রীর মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ছাত্রলীগের সাবেক নেতার স্ত্রীর মরদেহ উদ্ধার

ঈদযাত্রা নিরাপদ রাখতে নোয়াখালীতে র‍্যাবের কঠোর অবস্থান

ঈদযাত্রা নিরাপদ রাখতে নোয়াখালীতে র‍্যাবের কঠোর অবস্থান

ঠাকুরগাঁওয়ে ১১৯৭ পরিবারে ইএসডিও’র ঈদ উপহার বিতরণ

ঠাকুরগাঁওয়ে ১১৯৭ পরিবারে ইএসডিও’র ঈদ উপহার বিতরণ

সুন্দরবনে দস্যু নানা ভাই বাহিনীর হাতে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনে দস্যু নানা ভাই বাহিনীর হাতে জিম্মি ৬ জেলে উদ্ধার