• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খুলনা
বিএনপি নেতার মন্তব্য

দেশের তরুণ-যুবকরা দ্রুত ভোটাধিকার ফিরে পেতে চায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকখুলনা
৩ মে ২০২৫, ০০:৫৫
অ+
অ-
দেশের তরুণ-যুবকরা দ্রুত ভোটাধিকার ফিরে পেতে চায়

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দেশে শুধুমাত্র সীমাহীন লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করেনি, বিরোধী দল-মত দমনে বিএনপি’র বিপুল সংখ্যক নেতাকর্মী-সমর্থকদের খুন-গুম করেছে। জনগণের ভোটাধিকার হরণ করে অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে যুবকদের মাদকে ডুবিয়ে রেখেছিল। বেকারত্ব গ্রাস করেছিল যুবকদের। নানাবিধ কৃত্রিম সংকট সৃষ্টি করে যুবসমাজকে হতাশাগ্রস্ত করে তুলেছিল লুটেরা। 

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে দেশের যুবসমাজ ভোটাধিকার ফিরে পাওয়ার আশায় উন্মুখ। দেশের তরুণ-যুবকরা দ্রুততম সময়ের মধ্যে ভোট দিতে চায়। অন্তর্বর্তী সরকারের উচিত শিগগরিই নির্বাচনী তফসিল ঘোষণা করে দেশে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনা।

শুক্রবার (২ মে) রূপসার শোলপুর-যুগিহাটী ইয়ং বয়েজ ক্লাব আয়োজিত আরাফাত রহমান কোকো সংসদ ফুটবল টুর্নামেন্ট ও তিন দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

আরও পড়ুন

সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ
বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট
আ.লীগ নিষিদ্ধে রাস্তায় নামতে হচ্ছে, এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা

বিজ্ঞাপন

জেলা বিএনপির এই নেতা বলেন, যুবসমাজকেই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে তারেক রহমানের নেতৃত্বে শেষ সংগ্রামটুকু করতে হবে। আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ভোটাধিকার ফিরিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে যুবসমাজকেই পাশে চায় বিএনপি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু। তিনি বলেন, সুস্থ জাতি গঠনে ক্রীড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক নয়, মাঠে ফিরুক যুবসমাজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

মোহাম্মদ মিলন/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু