• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফেনী

ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফেনী
৩ মে ২০২৫, ২৩:১৩
অ+
অ-
ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

ফেনীর ছাগলনাইয়ায় ধান কাটার সময় বজ্রপাতে মোহাম্মদ বেলাল হোসেন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (৩ মে) বিকেলে উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বেলাল লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু বাদামতলী গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে। 

আরও পড়ুন

বাংলাদেশ বিমানে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া
সোনার দাম আবারো কমানো হলো
সাংবাদিক সাগর-রুনি হত্যায় অংশ নেন ২ জন : টাস্কফোর্সের প্রতিবেদন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল হোসেন কিছুদিন ধরে ছাগলনাইয়া ও আশপাশের এলাকায় দিনমজুরের কাজ করছিলেন। আজও পশ্চিম দেবপুর গ্রামের মোহাম্মদ করিম হোসেনের জমিনে ধান কাটার কাজ করেন৷ এ সময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে শুরু হয় বৃষ্টি। পরে আকস্মিক বজ্রপাত হলে তিনি অচেতন হয়ে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহত শ্রমিকের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তারেক চৌধুরী/এমএসএ  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বজ্রপাতমৃত্যুসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা