• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ

জামায়াত কর্মী পরিচয়ে নিজেকে রক্ষার চেষ্টা কৃষকলীগ নেতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকময়মনসিংহ
৫ মে ২০২৫, ২৩:২৮
অ+
অ-
জামায়াত কর্মী পরিচয়ে নিজেকে রক্ষার চেষ্টা কৃষকলীগ নেতার
পুলিশের হাতে গ্রেপ্তার কৃষক লীগের সভাপতি আবুল কাশেম মুন্সি (পাঞ্জাবি পরিহিত)।

ময়মনসিংহের নান্দাইল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন পৌরসভা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম মুন্সি। এ সময় তিনি নিজেকে জামায়াতে ইসলামীর কর্মী বলে পরিচয় দেন। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি তার। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (৫ মে) আদালতের মাধ্যমে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে নান্দাইল থানা পুলিশ। এ ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। আবুল কাশেম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চন্ডিপাশা এলাকার বাসিন্দা।

এর আগে গতকাল রোববার (৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌরাস্তা বারুইগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় আবুল কাশেম পুলিশের কাছে দাবি করেন, পাঁচ মাস আগে তিনি জামায়াতে ইসলামে যোগদান করেছেন। কিন্তু উপজেলার জামায়াতের নেতাদের সঙ্গে যোগাযোগ করে কৃষক লীগ নেতার এমন দাবি মিথ্যা বলে প্রমাণ পায় পুলিশ। 

বিজ্ঞাপন

উপজেলা জামায়াতের আমির কাজী শামসুদ্দিন বলেন, “বিগত সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীর মধ্যে যারা অপকর্ম করেছে, তারা সেসব ঢাকার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছেন। আবুল কাসেম আমাদের দলের কর্মী নন। তার জামায়াতে যোগদানের খবরটি ভুয়া।”

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “কৃষক লীগ নেতার পরিচয় আড়াল করার জন্য আবুল কাসেম মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।”

মো. আমান উল্লাহ আকন্দ/এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতকৃষক লীগআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’