• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খাগড়াছড়ি

খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিখাগড়াছড়ি
৭ মে ২০২৫, ১৬:৪৬
অ+
অ-
খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৭ মে) ভোর রাতে তাদের সীমান্ত পার করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে বাধ্য করে বিএসএফ।

বিজ্ঞাপন

খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত জেলা প্রশাসক) নাজমুন আরা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ তথ্যমতে, জেলার মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন, পানছড়ি উপজেলার রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জন এবং বিটিলা বিওপি সীমান্ত দিয়ে ৬ জনসহ সর্বমোট ৬৬ জন বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের মধ্যে অধিকাংশ নারী এবং শিশু রয়েছে।

আরও পড়ুন

যশোর বিআরটিএতে গ্রাহক হয়রানির সত্যতা পেল দুদক
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

বিজ্ঞাপন

দক্ষিণ শান্তিপুর এলাকার বাসিন্দা আবুল হাসেম বলেন, ভোরে বাংলাদেশ সীমান্ত পার হয়ে ২৭ জন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছেন। সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে তাদের স্থানীয় বাসিন্দারা আটক করেন। বর্তমানে আবুল মেম্বারের বাড়িতে অনুপ্রবেশকারীরা অবস্থান করছেন। ওই বাড়িতেই স্থানীয় ডেবার পাড় ক্যাম্পের বিজিবি তাদের নিরাপত্তা হেফাজতে রেখেছেন। স্থানীয় বাসিন্দারা সকালে তাদের শুকনো খাবারের ব্যবস্থা করেছিলেন।  

খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত জেলা প্রশাসক) নাজমুন আরা সুলতানা বলেন, বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে প্রবেশ করা সবাইকে বিজিবি বিভিন্ন স্থানে নিরাপত্তা হেফাজতে রেখেছেন। মানবিক সহযোগিতা বিবেচনায় তাদের খাবারের ব্যবস্থা করেছেন।

তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

মোহাম্মদ শাহজাহান/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএসএফবিজিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত