• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

কারাগারের দেয়াল টপকে পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী
৭ মে ২০২৫, ১৯:০৫
অ+
অ-
কারাগারের দেয়াল টপকে পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল

নোয়াখালী জেলা কারাগারের দেয়াল টপকে পালানোর চেষ্টা করেছেন মো. তানিম (১৯) নামে এক হাজতি। বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটে যাওয়া এই ঘটনার ২৮ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

তানিম নোয়াখালী পৌরসভার মহিলা কলেজ-সংলগ্ন মনপুরা এলাকার মজিব শেখের ছেলে। তিনি মঙ্গলবার (৬ মে) ৫৪ ধারায় গ্রেপ্তার হয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে যান।

কারা সূত্রে জানা গেছে, জেল সুপারের বাসার পাশের একটি কোণা দিয়ে তানিম প্রায় ১৮ ফুট উঁচু দেয়াল বেয়ে ওপরে উঠেন। তবে তাৎক্ষণিক বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। কারা পুলিশ দ্রুত দুই দিক থেকে ঘিরে তাকে আটক করে পুনরায় কারাগারে নিয়ে যায়।

আরও পড়ুন

সেই মসজিদের এসি চালু
কয়েকজন দালাল আমাদের কাছে সরাসরি টাকা চেয়েছেন : দুদক কর্মকর্তা

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক ঢাকা পোস্টকে বলেন, হাজতি দেয়ালে উঠে পড়েছিলেন, তবে পালাতে পারেননি। ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে অসুস্থ।

হাসিব আল আমিন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কারাগারভিডিও ভাইরাল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন