• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ব্রাহ্মণবাড়িয়া

বিয়ের ৭ম দিনেই স্বামীকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়া
১৭ মে ২০২৫, ১৭:৫৯
অ+
অ-
বিয়ের ৭ম দিনেই স্বামীকে হত্যা

বিয়ের আগে একজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিয়ের পর স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হতে পারছিলেন না নববধূ। তাই বিয়ের মাত্র সাত দিনের মাথায় স্বামীকে ঘুমন্ত অবস্থায় বালিশচাপা দিয়ে হত্যা করেছেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মসজিদ পাড়ায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় স্ত্রী জান্নাত আক্তারকে (২৩) আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বিকেল পৌনে ৬টা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

নিহতের নাম মো. হাসান মিয়া (২৮)। তিনি কুমিল্লার বাসিন্দা ছিলেন। তিনি আখাউড়ায় একটি ভাড়া বাসায় স্ত্রীসহ বসবাস করতেন। আটক স্ত্রী জান্নাত আখাউড়ার শান্তিনগর এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘প্রার্থীরা নিম্নবিত্ত পরিবারের সন্তান, মাত্র ১২০ টাকায় পেয়েছেন চাকরি’
‘আমার বাবা সিএনজিচালক, টাকা-পয়সা দেওয়ার মতো অবস্থা নেই’

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, গত ৯ মে হাসান ও জান্নাতের বিয়ে হয়। বিয়ের আগে জান্নাতের আরেকজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতা তিনি মেনে নিতে পারছিলেন না।

ওসি আরও বলেন, শুক্রবার রাতেও এ নিয়ে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে জান্নাত স্বামীকে ঘুমের ওষুধ মেশানো কিছু খাওয়ান। পরে হাসান ঘুমিয়ে পড়লে বালিশচাপা দিয়ে তাকে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন জান্নাত।

বিজ্ঞাপন

মাজহারুল করিম অভি/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে