• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রংপুর
রমেক হাসপাতাল

নার্সেস স্টেশন অবরুদ্ধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরংপুর
১৮ মে ২০২৫, ১৬:০৯
অ+
অ-
নার্সেস স্টেশন অবরুদ্ধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের নার্সেস স্টেশন দুই ঘণ্টা অবরুদ্ধ করে কক্ষের সামনে বিক্ষোভ করেছেন নার্সিং শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি পাস সমমান করার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সিনিয়র স্টাফ নার্সরা সশরীরে অবস্থান নিতে অসম্মতি জানালে রোববার (১৮ মে) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, গত এক মাস ধরে শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি জানিয়ে আসলেও এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এজন্য নার্সিং শিক্ষার্থীদের একের পর এক কঠোর কর্মসূচি দিতে বাধ্য হতে হচ্ছে।

আরও পড়ুন

সিরাজগঞ্জে গবাদিপশু পরিবহন নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা
নড়াইলে সাড়া ফেলেছে বিশাল আকৃতির ‘ব্ল্যাক ডায়মন্ড’

বিজ্ঞাপন

এদিকে সিনিয়র স্টাফ নার্সরা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও স্ব-শরীরে অবস্থান নিতে অসম্মতি জানিয়েছেন। নার্সিং পেশার মর্যাদা রক্ষার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।

রংপুর নার্সিং স্টুডেন্টস অর্গানাইজেশনের মহাসচিব মোশাররফ হোসেন বিজয় বলেন, গত ১৭ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেনডেন্টের কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ কর্মসূচি পালন করি। এতে সিনিয়র স্টাফ নার্সরা একাত্মতা ঘোষণা করলেও তারা আন্দোলনে আসেনি। তাই নার্সিং স্টেশন দুই ঘণ্টা অবরুদ্ধ কর্মসূচি পালন করেছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব।

ফরহাদুজ্জামান ফারুক/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিক্ষোভরংপুর মেডিকেল কলেজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত