• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. শেরপুর

শেরপুরে বন্য হাতির আক্রমণে দেড় ঘণ্টায় দুই শ্রমিকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
২১ মে ২০২৫, ০১:২৫
অ+
অ-
শেরপুরে বন্য হাতির আক্রমণে দেড় ঘণ্টায় দুই শ্রমিকের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী পাহাড়ের দরবেশ তলা ও বড় গজনী চৌরাস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় বন্য হাতির আক্রমণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ মে) রাত সোয়া ৯ টার দিকে দরবেশ তলা এলাকায় আকাশ মিয়া (৪০) এবং রাত ১১টার দিকে বড় গজনী চৌরাস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় এফিলিস মারাক (৫০) নামে এক আদিবাসী শ্রমিক হাতির আক্রমণে প্রাণ হারান।

নিহত আকাশ গান্ধীগাঁও গ্রামের ছলিমুদ্দিন তালুকদারের ছেলে এবং পেশায় শ্রমিক । অপরদিকে, এফিলিস মারাক বড় গজনী গ্রামের সহেন্দ্র মারাকের ছেলে এবং তিনিও কৃষি শ্রমিক  হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, গেল কয়েকদিন যাবত গজনী বিট ফরেস্ট অফিস সংলগ্ন হালচাটি কোচপাড়া এলাকায় কয়েকটি বন্য হাতির দল অবস্থান করছিল। মঙ্গলবার রাতে আকাশ ওই এলাকায় চলাচলের সময় হঠাৎ বন্য হাতির দল তার ওপর আক্রমণ করে এবং মুখে পা দিয়ে পিষ্ট করে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

অপরদিকে, এফিলিস মারাক তার বাড়ির পাশে বড় গজনী চৌরাস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করার সময় বন্য হাতির দল তার ওপরও আক্রমণ করে, যার ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, আকাশের মৃত্যুর বিষয়ে আমরা ব্যবস্থা নেওয়ার সময় এফিলিস মারাকের মৃত্যুর তথ্য পাই। তার লাশ স্থানীয়দের মাধ্যমে জঙ্গল থেকে উদ্ধার করার চেষ্টা চলছে। আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

বন্য হাতির আক্রমণে এই দুইজনের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা বন বিভাগের প্রতি বন্য হাতির চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

মোঃনাইমুর রহমান তালুকদার/এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক কৃষি কার্ড পাবে : ড. তিতুমীর

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক কৃষি কার্ড পাবে : ড. তিতুমীর

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড, দুই পুলিশ সদস্য ক্লোজড

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড, দুই পুলিশ সদস্য ক্লোজড